1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরা হলো না বৃদ্ধের

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে আর বাড়ী ফেরা হলোনা আসাদ শরীফ (৭০) নামে এক বৃদ্ধের। বাড়ীতে যাবার আগেই বাসের ধাক্কায় জীবন হারিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।

আজ শনিবার (৮ জুলাই) দুপুরে ঘোনাপাড়া-পাটগাতী সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজার এলাকার এ দূর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধ আসাদ শরীফ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের বাসিন্দা।

পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম জানান, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে গিমাডাঙ্গা নতুন বাজার নামেন আসাদ শরীফ। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মেরে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, বৃদ্ধ ব্যক্তিকে ধাক্কা দেয়া গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডে কাউন্টারের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরহেদ হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি