1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে নির্মিত হচ্ছে ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বসুন্ধরা প্রকল্পের প্রাণকেন্দ্র এন ব্লকের প্রায় দশ বিঘা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে নয়নাভিরাম স্থাপত্যশৈলীর ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত মানুষদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে নির্মিত হতে যাচ্ছে এই অত্যাধুনিক শপিং মল। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শপিং মলটি গড়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বসুন্ধরা গ্রুপের প্রকৌশল এবং স্থাপত্য শাখার কর্মকর্তাগণ প্রথম পাইলিং কাজের মাধ্যমে মলটির নির্মাণকাজ শুরু করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২ বছরের মধ্যে এই সুপার মল ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, চার লাখ স্কয়ার ফিটের বেইজমেন্টসহ ৭ স্টোরেজ বিশিষ্ট মলটিতে ক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বেইজমেন্টে থাকছে কাঁচা বাজার। ১ম তলায় থাকছে গৃহস্থালী সামগ্রীর দোকান, সুপারশপ, মোদি দোকান, নিত্যপণ্যের দোকান, ফার্মেসি, প্রসাধনী সামগ্রীর দোকান, সেলুন ও বিউটি পার্লার, লন্ড্রি, বেকারি-মিষ্টির দোকানসহ অন্যান্য। এরপর ২য় ও ৩য় তলায় থাকছে রেডিমেড গার্মেন্ট, দর্জির দোকান, লাইফস্টাইল শপ, সিগনেচার শপ এবং আলাদা সুপারশপ। ৪র্থ তলায় থাকছে জুয়েলারি সামগ্রী পণ্যের দোকান, লেদার পণ্য ও জুতার দোকান, অ্যাক্সেসরিজ ও ঘড়ির দোকান। ৫ম তলায় থাকছে টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি ও মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী পণ্যের দোকান। ৬ষ্ঠ তলায় থাকছে ইনডোর ফুডকোর্ট, বাচ্চাদের জন্য খেলার জোন ও ডে কেয়ার সেন্টার, যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের রেখে সাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। টপ ফ্লোরে থাকছে ওপেন টেরেস ফুড কোর্ট এবং অবসেরভেশন টাওয়ার। এ ছাড়া প্রতিটি ফ্লোরে থাকবে চা, কফি, আইসক্রিম ও জুসের দোকান। থাকবে ছবি তোলার জন্য ফটোবুথ।

এই শপিং মলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মেশিনে মাংস এবং মাছ প্রসেসিংয়ের ব্যবস্থা ও শাকসবজি পরিষ্কার করার ব্যবস্থা থাকবে। মার্কেটটিতে একসঙ্গে স্বয়ংক্রিয় বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে।

মার্কেটের ১ম তলায় এবং মার্কেটের বাহিরে যেকোনো পণ্যের বিপণন উদ্বোধনের জন্য উন্মুক্ত স্থানের ব্যবস্থাও রাখা থাকবে। বসুন্ধরা প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই আধুনিক মলটির নির্মাণের দায়িত্বে রয়েছে ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি