1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

রামপুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ফাতেমা আক্তার
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরা তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা হলেন জুয়েল (২৮) ও তার স্ত্রী নাসরিন আক্তার (২২)। তারা দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তাদের স্বজনেরা।

এ সময় (ঢামেক ) হাসপাতালে নিয়ে আসা নিহত গৃহবধূ নাসরিনের ভাই টিটু মিয়া জানান, জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। তার বাবার নাম আজাদুর খন্দকার। আর নাসরিনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। গত সাড়ে ৩ বছর আগে জুয়েল ও নাসরিনের বিয়ে হয়। তাদের একটি সন্তান জন্মের কয়েকদিন পর মারা যায়। এ বিষয়টি তাদের মাঝে বিরূপ প্রভাব ফেলে। গত ৮-১০ হলো তারা পূর্ব রামপুরার তিতাস রোডের একটি টিনশেড বাড়িতে ভাড়া বাসায় উঠেন। প্রায় এক সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন নাসরিন।

তিনি বলেন,মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে আমি কাজ থেকে বাসায় ফিরি। আমার স্ত্রী ও মেয়ের কাছে জানতে পারি দুপুরের পর থেকে নাসরিন ও জুয়েল তাদের রুমের দরজা খুলতে দেখেননি তাদেরকে রান্না করতেও দেখেননি। তখন আমি দরজা ধাক্কা দেই কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানাই পরে দরজা খুলে দেন তিনি। এরপর ভেতরে ঢুকে দেখি একটি ফ্যানের হুকের সাথে দুইটি ওড়না বেঁধে আমার বোন ও ভগ্নিপতি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা থানায় খবর দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার বোন নাসরিন বাসা বাড়িতে কাজ করতো, তার জ্বর হবার পর থেকে সে কাজে যায় না। ভগ্নিপতি জুয়েলের কাজকর্ম না থাকায় হতাশায় ভুগতেছিল। ধারণা করা হচ্ছে এ সকল কারণেই আত্মহত্যা করতে পারে দুজন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি রামপুরা থানা অবগত আছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরার তিতাস রোডের ওই টিনশেড বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। রাতেই সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ওসি জানান, আর্থিক অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রী একই ফ্যানের সঙ্গে আলাদা দুটি ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি