1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বাগেরহাটের রামপালে অজ্ঞাত নারী’র লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

 

বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের চর থেকে অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে বাগেরহাটের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া শেষ করেছে। এ ঘটনায় পেড়িখালী ইউপির দফাদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মঙ্গলবার সকাল ১০ টায় মোংলা ঘষিয়াখালী চ্যানেলের পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের চর থেকে মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নদীর চরে আটকে আছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। লাশের পরনে একটি লাল পেটিকোট ও গায়ে লালছে সোয়েটার ছিল। তার হাতে পলাচুড়িসহ কিছু চুড়ি ও গলায় জড়ানো কয়েকটি মালা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীর মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের। মৃতদেহের গায়ে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ইতোমধ্যে বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়, পিবিআই ও সিআইডি’র ক্রাইম সিনের সদস্যদের খবর দিয়েছি। লাশ সনাক্ত করণের কাজ শুরু করেছে। রামপাল ও মোংলা সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনা মনিটরিং করছেন। আমরা মৃতদেহ সনাক্তের এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের জোর চেষ্টা অব্যাহত রয়েছে ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি