1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান সুপ্রীম কোর্টের রায়ের তাতপর্য শোক সেমিনার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

 

গোপালগঞ্জে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান সুপ্রীম কোর্টের রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ কেন্দ্রীয় কমিটি এ সেমিনারের আয়োজন করে।

বুধবার (২৩ আগষ্ট) গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

সেমিনারের উদ্বোধন করেন জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও গোপালগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফয়সল সিদ্দিকী।

পরে জয় বাংলা শেখ রাসেল মেধাবৃত্তি এবং গোপালগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

পরে, দুপুরে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্মউতসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেয়। এ সময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত অগ্রগতি,উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি