1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

দেশের আমদানি-রপ্তানি বানিজ‍্যের চিত্র বদলে দিচ্ছে পায়রা বন্দর

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের চিত্র বদলে দিচ্ছে পায়রা বন্দর,উদ্বোধনের আগেই এক হাজার কোটি টাকা আয়
আর দুমাসেরও কম সময়ে পূর্ণাঙ্গরূপ পাবে পায়রা বন্দর। এর আগেই এ থেকে রাজস্ব আয় হয়েছে এক হাজার কোটি টাকার মতো। এতে রয়েছে বিদেশি বিনিয়োগেরও বিপুল সম্ভাবনা। গভীর এ সমুদ্র বন্দর দেশের আমদানি-রফতানি বাণিজ্যে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু তাই নয়, এতে দেশের গোটা অর্থনীতিতেও আমূল পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম ও মোংলার চাপ কমাতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নির্মাণ কাজ শুরু করা হয় ২০১৩ সালে। পটুয়াখালীর রামনাবাদ নদী তীরে দীর্ঘ ১০ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা হচ্ছে বন্দরটি। এরই মধ্যে শেষ হয়েছে ক্যাপিটাল ড্রেজিং। প্রথম জেটি নির্মাণ ও আনুষঙ্গিক কাজও শেষের পথে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেই শুরু হবে এর পূর্ণাঙ্গ কার্যক্রম।

বন্দরটি চালু হলে দেশের অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দিগন্ত। একে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলে গড়ে ওঠবে শিল্প ও কল-কারখানা। শুধু দেশি নয়, বিদেশি বিনিয়োগেরও রয়েছে অপার সম্ভাবনা। সরকারের পক্ষ থেকে নেপাল ও ভারতসহ বাইরের কয়েকটি দেশকে এ বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। এরই মধ্যে এ অঞ্চলে শুরু হয়েছে বিনিয়োগ। এ বন্দর দিয়ে গাড়ি, খাদ্যপণ্য, সার ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য আমদানি ছাড়াও চলবে দেশের রফতানি বাণিজ্য।
পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু না হলেও গেলো ৭ বছর ধরে বন্দরটির জেটিতে সীমিত পরিসরে চলছে পণ্য খালস। আর এতে রাজস্ব আয় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। তবে এতদিন কয়লা এবং পাথর খালাসে সীমাবদ্ধ থাকলেও জেটি উদ্বোধনের পর বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি শুরু হবে অন্যান্য পণ্যের।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি