1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

ক্লান্ত

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ক্লান্ত

-হাবিবুর রহমান বাবু

জীবনের এই আঁকাবাঁকা পথে
চলতে চলতে আজ
আমি বড়ই ক্লান্ত
যদি কাঠ পেন্সিলের মত
মাথাটাকে কেটে আবার
নতুন করা যেত
তবে মাথাটা হতো ধারালো
পুরনো সকল কষ্ট কেটে যেত
আমি হয়ে যেতাম শান্ত
যদি মোবাইল ফোনের মত
নিজেকে চার্জ করে নিতে পারতাম
তবে ফুল চার্জ করে নিজেকে
আবার নতুন করে পথে ছাড়তাম
চলতাম আমি দুর্দান্ত
আচ্ছা! পুরনো ছেড়া’ফাড়া বই
সেগুলোও তো বাধাই করা যায়
ক্লান্ত মানুষ ঝরঝরে করার
আছে কি কোন মন্ত্র?
কুচকুচে কালো চুল গুলো আমার
প্রায় সবগুলোই এখন সাদা
নিয়মের নামে সমাজের
বেধে দেওয়া শিকলে
হাত পা গুলো যেন বাধা
সকাল থেকে জীবনের এই পথ
চলতে চলতে অবিরত
প্রায় সন্ধ্যে নেমে এলো
পারলাম না বুঝতে আমি
প্রকৃতির এ কেমন ষড়যন্ত্র।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি