1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

খুলনার পাইকগাছায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

 

খুলনার পাইকগাছায় রজব আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি ঋণের দায়ে মৃত্যুবরণ করতে পারেন রজব আলী। তবে এলাকাবাসীর কেউ কেউ বলছেন তার মৃত্যু রহস্যজনক। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার গুছগ্রামের কাঁঠাল গাছে রজব আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী ও পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এ প্রসঙ্গে পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি