1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

 

নিউইয়র্কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায়। নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে ।এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নিউইয়র্কে নবনিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। খবর বাপসনিউজ ।আয়োজন সম্পর্কে ড. হাকিম আরিফ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই স্বীকৃতির পেছনে উদ্যোক্তা হিসেবে ভূমিকা রেখেছেন উত্তর আমেরিকার অভিবাসী গুণীজনরা। প্রতিটি বড় কাজের পেছনে অনেক ইতিহাস থাকে। আমরা তা জানতে পারলে ভবিষ্যতে আরো বৃহৎ কাজ করা সম্ভব সম্মিলিতভাবে। এই আয়োজন এর মাধ্যমে আমরা সেই পথেই এগোবো।

আয়োজক সংগঠন অভিবাসী বাঙালি নাগরিক সমাজ এর আহবায়ক নুরুল বাতেন বলেন, কানাডার দুজন অভিবাসীর উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবের মাধ্যমে ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কানাডার অধিবাসী রফিকুল ইসলাম ১৯৯৫ সালে নিউইয়র্কে এসে দেখেছিলেন জাতিসংঘের সামনে এবং আমেরিকাব্যাপী আন্তর্জাতিকভাবে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়। সেখান থেকে তিনি উৎসাহ পেয়েছেন বলে নানান বক্তব্য বলেছেন।

এ আয়োজন মূলত এ দিবস বাস্তবায়নে পিছনের কারিগরদের সম্মান জানানোর জন্য। এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটের কোন মহাপরিচালক বাংলাদেশ থেকে আমেরিকা সফরে এসেছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমেদ, মুহম্মদ ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস এবং বিশ্বজিত সাহাসহ আরোও অনেক গুনীজন ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি