1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নারী ক্রিকেটের মধ্য দিয়ে এশিয়াতে বাংলাদেশের প্রথম পদক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
নারী ক্রিকেটের মাধ্যমে ১৯তম এশিয়ান গেমসে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। গেমসের তৃতীয় দিনে আজ পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তান নারী ক্রিকেট দলকে  ৯ উইকেটে ৬৪ রানে আটকে  দেয় বাংলাদেশের নারীরা। জবাবে ১৮ ওভার দুই বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পুরণ করে বাংলাদেশ। বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ১৪ রান করেছেন স্বর্ণা আক্তার।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বাংলাদেশের কর্মকর্তারা এসময় মাঠে উপস্থিত হয়ে নারী দলকে উৎসাহ দিয়েছেন। এশিয়ান গেমসকে ঘিরে চীনের হাংজুতে অবশ্য ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহেদ রেজা। গতকাল রোববার অংশ নেন এশিয়ার এই মাল্টি স্পোর্টস গেমের ১১০ বছর পূর্তি অনুষ্ঠানে। আজ সোমবার এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি