1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মুকসুদপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, বাসে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

 

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। দুর্ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মহাসড়কের এক কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় যানজটের।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাটে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আবু নোমান দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমাল শেখের স্ত্রী রানু বেগম (৬০) ও একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত শেখ (৬৫)। আহতরা হলেন, একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা (৪৫) খুকি বেগম (৪৭)। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মো. আবু নোমান জানান, চালক ইজিবাইকে করে ৫ জন যাত্রী নিয়ে কাশিয়ানী থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রানু বেগম (৬০) নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হায়াত আলী শেখকে (৬৫) মৃত ঘোষণা করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনা পর বাসটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে স্থানীয় জনতা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভায়। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা সহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শাতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি