1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত অবস্থায় অসুস্থ হয়ে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন। রোববার সকালে প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কামাল হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকডাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে। তিনি বরিশাল জেলা গোয়েন্দা পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রোববার ছিল প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত পরীক্ষা। প্রথম পরীক্ষায় এক কিলোমিটার দৌঁড়ানোর পর কামাল হোসেন দ্বিতীয় পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন। এ সমায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে কর্তব্যরত মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন বলেন, অচেতন অবস্থায় ওই পুলিশ সদস্যকে আনা হয়েছিল। ইসিজি করার সময় তার মৃত্যু হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পুলিশ সদস্যের মৃত্যুর খবর শুনেছি। মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. নজরুল ইসলাম বলেন, কামালের মৃত্যুতে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আশফাকুল আলমকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি