
খুলনায় অভিনব কায়দায় মাদক পাচার কালে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। সোমবার, ২ অক্টোবর র্যাব -৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে একটি পিকআপ ভ্যান খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার দিকে আসিতেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাতে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে দেবহাটা থানার মোশাররফ হোসেনের ছেলে আসামী মোঃ জিল্লুর রহমান (২৯)’কে ৩৯৪ বোতল ফেন্সিডিল এবং ১টি পিকআপভ্যান’সহ হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।জিল্লুর রহমান দীর্ঘদিন জাবত মাদকের ব্যাবসা করে আসছে বলে জানিয়েছে র্যাব ।