1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

পিতাকে হত্যা চেষ্টা মামলায় পুত্রসহ গ্রেফতার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী পিতা বিমল দাসকে হত্যা চেষ্টা মামলায় পুত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার পৌর মার্কেট এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।আজ (বৃহস্পতিবার) দুপুরে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, কোটালীপাড়া পৌর এলাকার ব্যবসায়ী বিমল দাসের ছেলে উজ্জল দাস (৩২), একই উপজেলার পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭), একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)।

জানাগেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে উজ্জল দাস ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার পিতা ব্যবসায়ী বিমল দাসকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় বিমল দাস গুরুতর আহত হয়। এরপর বিমল দাসের ভাই কালা চাঁদ দাসের অভিযোগে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা তদন্তে মাঠে নামে। তদন্তের এক পর্যায়ে বিমল দাসকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে উজ্জল দাসের নাম জানতে পারে পুলিশ। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ উজ্জল দাস ও তার সহযোগিদের গ্রেফতারে মাঠে নামে।

বুধবার রাতে বিমল দাসকে দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার পরিকল্পনা করার সময় পৌর মার্কেট এলাকা থেকে উজ্জল দাসহ চারজনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে।

মামলার বাদী কালা চাঁদ দাস বলেন, আমার ভাই বিমল দাস তার ব্যবসায়ীক প্রয়োজনে কিছু জায়গা বিক্রির উদ্যোগ গ্রহণ করেন। এই জমি বিক্রির কথা শুনে উজ্জল দাস তার পিতা বিমল দাসের উপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছি। পুলিশ ইতোমধ্যে উজ্জল দাসসহ ৪জনকে গ্রেফতার করেছেন।

ব্যবসায়ী বিমল দাস বলেন, গত মাসের ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল। এ ঘটনায় আমি ৩ দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে কারা আমার উপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামীকে গ্রেফতার করেছে বলে আমি শুনেছি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ব্যবসায়ী বিমল দাস হত্যা চেষ্টার ঘটনায় তার ভাই কালা চাঁদ দাস (৪৩) বাদী হয়ে ১১ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে এই মামলার প্রধান আসামী উজ্জল দাসসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি