1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

নোয়াখালীতে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

 

নোয়াখালীতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিট এ কর্মশালা আয়োজন করে। এতে জেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির যুব সেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, প্রশিক্ষণ বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আবু তাহের, সাংবাদিক সামছুল হাসান মিরন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন প্রমুখ।

কর্মশালায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে সহপাঠ হিসেবে শিক্ষার্থীদের মাঝে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এসময় লেখাপড়ার পাশাপাশি মানুষ ও মানবতার কল্যাণে শিক্ষার্থীদের মাঝে আত্মনিয়োগের মনোভাব গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি