1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে ঢাকা ও চট্টগ্রামে দোয়া অনুষ্ঠিত

শাহিদুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ আছর ঢাকায় তার জ্যেষ্ঠপুত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মিন্টো রোডের বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাশাপাশি একই সময়ে মরহুমের শহর চট্টগ্রামের মৌসুমী এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়া উপজেলায় মরহুমের গ্রামের বাড়ি ও গোচরা চৌমুহনী জামে মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিল হয়।

পরিবারের সদস্যদের সাথে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ’ ও ‘চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি’র সদস্যরা দোয়ায় অংশ নেন এবং মরহুমের আত্মার শান্তি ও তার সততা ও দেশপ্রেমের আদর্শ সকলের মধ্যে সঞ্চারের জন্য প্রার্থনা করেন।

আইনপেশায় একনিষ্ঠতা পাশাপাশি সমাজসেবার মানসে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাকারী ও শিক্ষক হিসেবে নুরুচ্ছফা তালুকদার তার সমাজ ও কর্মক্ষেত্রে সর্বজনশ্রদ্ধেয় হয়ে রয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি