1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান পিয়াস (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আমিন উল্লার ছেলে। তার মা সাজেদা কানন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের ব্যাংক রোডের শফি উল্যাহ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,নিহত পিয়াস হতাশাগ্রস্ত ছিলেন। বিদেশ থেকে ফেরার পর বিয়ে করেন। এরপর পুনরায় বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। এর মধ্যে সে নানা রকমের মাদকের সাথে জড়িয়ে পড়েন । মাদক সেবন নিয়ে সর্বশেষ স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। ঘটনার সময় নিহতের স্ত্রী তার শশুর বাড়িতে ছিলেন। নিহতের স্ত্রী বাপের বাড়ি থাকায়। উভয় পক্ষ মনে করেছে একে অপরের বাড়িতে আছে। এছাড়াও গত ২ দিন যাবত তাহার ফোন বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার রাত ১টার পর যে কোন সময় সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। বৃহস্পতিবার সকালের দিকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দরজা খুলে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি