1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ইউনাইটেড বাঙালি লুথারেন চার্চের ২৩তম বার্ষিকী উদযাপন 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

 

গত ১৫ অক্টোবর ২০২৩,রবিবার,বিকাল ৫টায় নিউইয়র্কস্থ সর্ববৃহৎ বাঙালি চার্চ ,ইউনাইটেড বাঙালি লুথারেন চার্চ অব আমেরিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উডসাইড-এর নিউইয়র্ক-এ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শতাধিক উপাসকের উপস্থিতিতে পালন করা হয়।
উক্ত উপাসনা অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন—প্রতিষ্টাতা ও সিনিয়র পালক রেভাঃজেমস রায় ,পাষ্টর কমল দেব ,জন সহকারী এন্ডার থিয়োডোড এ বারিকদার,বেনেডিকট ডি বাডৈ ,জন সমীর রতন । উপাসনার প্রধান বক্তা ছিলেন বিশপ (অবঃ)রেভাঃড.ডেভিড এইচ ব্যাংকি।অন্যান্যদের মাঝে রেভাঃআলেকস মারকিঊ,রেভাঃজন,মিঃএডওয়াড বিশ্বাস এবং সংগীত পরিচালনায় ছিলেন চার্চের কয়ার । শুভেচ্ছা বক্তবয রাখেন মন্ডলীর প্রেসিডন্ট ডাঃটমাস দুলু রায় এবং ওজন পার্ক এভানজেলিকাল লুথারেন চার্চের প্রেসিডন্ট জন এস বাডৈ ।
এছাড়াও উক্ত মহতী অনুষ্ঠানে তিনজন পাষ্টর পি বাডৈ.খৃষ্টফার অধিকারী ও মাবুদ চৌধুরী উপস্হিত ছিলেন ।

উল্লেখ্য,এই চার্চেটি প্রতিষ্ঠাকাল থেকে(২০০০)সালে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য অভিবাসীদের ইমিগ্রেশন কাজে বিনামূল্য সহযোগিতা দিয়ে আসছে । অতঃপর চার্চের ২৩তম প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয় এবং সুসাধু নৈশ ভোজের আয়োজনে ছিলো ফুড কমিটির প্রধান জেমস এব তত্ত্ববধান ছিলেন,নির্মল সরকার । উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মুলধারার রাজনীতিক,বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন । অনুষ্ঠানে আমেরিকা,বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের মঙ্গল কামনা ও শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয় । এতে বিভিন্ন হিন্দু,মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকসহ বিভিন্ন ধর্মের লোকেরা উক্ত উৎসবে আমন্ত্রিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি