1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মোহামেডানের সাথে ১ গোলে জয় বসুন্ধরা কিংসের

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

দরিয়েলতনের শেষ মিনিটের গোলে স্বস্তির জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধের যোগ করা শেষ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-০ গোলের এই জয়ের ফলে লিগে টানা অষ্টম ম্যাচ জিতল কিংস।
৮ ম্যাচে শতভাগ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে মোহামেডান।

শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি বসুন্ধরা কিংস। পঞ্চম মিনিটে দরিয়েলতন গোমেজের বাইসাইকেল কিক ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি কিংসের।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৫৪তম মিনিটে সতীর্থের আড়াআড়ি পাসে গোলমুখ থেকে টোকা নিতে পারেননি ভেনেজুয়েলার ফরোয়ার্ড দানিয়েল ফেবলেস। ম্যাচ যখন ড্র’য়ের পথে তখনি কিংসের ত্রাতা হয়ে আসেন দরিয়েলতন গোমেজ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে রবসন রোবিনহোর কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন দরিয়েলতন। লিগে এটি তার সপ্তম গোল।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি