1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ভুটানকে ভারতের ১২ টি গোল উপহার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

অনুর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে ভুটানকে  এক ডজন গোল দিয়েছে ভারতীয় নারী দল।  শুরুতে ২৮ মিনিট পর্যন্ত ভারতকে  আটকে রেখেও বড় হার থেকে রক্ষা পায়নি ভুটানের মেয়েরা। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা  কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের  উদ্বোধনী ম্যাচে তিন হ্যাটট্রিকে  ভারতের মেয়েরা গুনে গুনে ১২ গোল দিয়েছে ভুটানের জালে।
প্রথমার্ধে ভারত ৪-০ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বড় জয় পাওয়া ম্যাচে  হ্যাটট্রিক করেছেন নেহা, অনিতা ও লিন্ডা। তিন জনেই গোল করেছেন তিনটি করে।
প্রথম দিকে ভুটানের মেয়েরা কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সময় যত গড়িয়েছে, তারা তত দম হারিয়ে ফেলে। ভারত শেষ ৩০ মিনিটে করেছে ৬ গোল।
তিনজনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন অপূর্ণা। একটি গোল করেছেন নিতু।
স্বাগতিক বাংলাদেশ ছাড়া  টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর তিন দল হচ্ছে  ভারত, নেপাল ও ভুটান। লিগ পদ্ধতির  এ টুর্নামেন্টে  শীর্ষ দুই দল ফাইনাল খেলবে

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি