1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সমর্থকদের ক্ষোভের মাঝেই দেশ ছাড়লেন সাকিব

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

শৈশবের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সাথে অনুশীলন সেশন শেষ করে কোলকাতায় বাংলাদেশ দলের সাথে যোগ দিতে আজ দেশ ছাড়লেন অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার কোলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপে খারাপ সময় পার করা সাকিব নিজের ভুল-ক্রুটিগুলো কাটিয়ে উঠতে হঠাৎ করেই ঢাকায় দ্রুততার সাথে একটি সফর করেন।  ঊরুর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি সাকিব। বিশ^কাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৫৬ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। বল হাতে ৫.৫৪ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। ৬ উইকেটের তিনটিই আফগানিস্তানের বিপক্ষে শিকার করেছিলেন তিনি।

দেশে আসার পরই বুধবার বিকেএসপির উপদেষ্টা এবং অভিজ্ঞতাসম্পন্ন কোচ ফাহিমের সাথে তিন ঘন্টার দীর্ঘ অনুশীলনে ঘাম ঝড়ান সাকিব। বৃহস্পতিবারও তিন ঘণ্টার দীর্ঘ অনুশীলন পর্ব সম্পন্ন করেন তিনি।
এই দুই দিনে কি-কি কাজ করেছেন এ বিষয়ে কথা বলতে রাজি হননি সাকিব ও তার মেন্টর ফাহিম। তবে এটি অনুমান করা কঠিন নয়।

বিশ্বকাপে চারটি ম্যাচে সাকিবের স্কোর ছিল- ১৪, ১, ৪০ এবং ১। প্রতিপক্ষকে সাকিবের শক্তির জায়গায় বল করতে দেখা যায়নি। যেই দু’টি শট সাকিব ভালো খেলেন, সেই কাট ও ড্রাইভ খেলার সুযোগ দেয়া হয়নি তাকে।
সম্প্রতি একটি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম বলেছেন, স্কোর করার সুযোগ বাড়াতে লেগ সাইড নিয়ে কাজ করতে হবে সাকিবকে। ধারণা করা হচ্ছে, ঐ সমস্যা নিয়েই সাকিবের সাথে কাজ করেছেন ফাহিম।
তবে বিসিবি একাডেমি থেকে বের হবার সময় সমর্থকদের ‘দুয়ো’ ধ্বনি শুনতে হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।

-বাসস

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি