1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইজিবাইকের চাপায় শিশু’র মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইকের চাপায় নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেনীর ছাত্র সিয়াম নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।শনিবার (৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে ।সড়কে শিশু নিহতের তথ্যটি নিশ্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায়।

নিহত সিয়ামের পুরো নাম মো. ইউসুব খান সিয়াম। সে রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের সৌদি প্রবাসী মো. আল-আমিন খানের ছেলে এবং সেখানকার শাহাবউদ্দিন নুরানী মাদ্রসার ছাত্র। নিহত শিশুর মা মাহফুজা বলেন, ‘আমি আমার বড় ছেলে সিয়াম এবং ১০ মাসের ছোট ছেলে ইসমাইলকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি থেকে রাজাপুর শহরে যাচ্ছিলাম। রাস্তায় আরেকটা ইজিবাইক হটাৎ ব্রেক করলে আমাদের বহনকারী ইজিবাইকটি সেটির পেছনে ধাক্কা দেয়। আমাদের গাড়িটি তখন উল্টে যায়। ছোট সন্তান আমার কোলে থাকলেও বড় সন্তান ছিটকে পড়ে ইজিবাইকের নিচে চাপা পরে।

প্রতক্ষ্যদর্শী নেয়ামত হাওলাদার বলেন, দুর্ঘটনার পর আমরা মা এবং ছেলেদের আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করেন, এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেন। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি