1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

প্যারিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস এর সভায় ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া –

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

 

গত ২৮শে অক্টোবর ২০২৩, শনিবার,ফ্রান্স এর রাজধানী প্যারিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস এর উপদেষ্টা বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার উত্তম বড়ুয়া এবং ইউরোপ সফররত বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনবিদ ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস এর অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। খবর বাপসনিউজ ।সাক্ষাৎকার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রান্স সরকারের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ড: ছন্দা বড়ুয়া, ফ্রান্স প্রবাসী ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস এর সিনিয়র সহ সভাপতি উদয়ন বড়ুয়া, সুইজারল্যান্ড প্রবাসী সহ সভাপতি অরুণ জ্যোতি বড়ুয়া, প্যারিসে বসবাসরত যুগ্ন মহাসচিব তাপস বড়ুয়া রিপন, সংগঠনের মানবাধিকার বিষয়ক সচিব স্বদেশ বড়ুয়া, সুমন বড়ুয়া, সুমেন বড়ুয়া এবং শিবলু। উপদেষ্টাও নেতৃবৃন্দ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবঙ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

মতবিনিময় কালে উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উচিৎ দেশের স্থাবর সম্পত্তি সংরক্ষণ করা। যাঁরা দেশের জায়গা জমি বিক্রি করে বিদেশে পারি দিচ্ছে, তাঁরা মূলত রাষ্ট্রহীন জাতিতে পরিনত হতে পারে। উপদেষ্টাবৃন্দ প্রবাসীদের নিজ নিজ ধর্ম এবং দেশীয় কৃষ্টি সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রবাস প্রজন্মকে মহামতি গৌতম বুদ্ধের ধর্ম এবং শিক্ষায় আলোকিত করতে হবে, যাতে তারা সুখময় জীবন যাপন ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি