1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

বিএনপি নেতা মির্জা আব্বাস আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাজধানীর শহীদবাগে ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে আব্বাসকে আর শাহজাহানপুরের কাঠালবাগ এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এক পর্যায়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সেও হামলা চালানো হয়। বিএনপি নেতা–কর্মীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা চালায়। সেখানে ভাংচুরের পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটকবিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক
বিএনপি নেতা–কর্মীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

এরপর দিন, দায়িত্বরত পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪৯ জনের নামে শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অন্তত ৮০০ জনকে।

মির্জা আব্বাসসহ ৪৯ জনের নামে মামলামির্জা আব্বাসসহ ৪৯ জনের নামে মামলা
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে ও অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি