1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের অষ্টম ম্যাচে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে প্রথমবারের মত বিশ^কাপে খেলার সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দুই ওয়ানডে খেলে ২ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ^কাপে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচে হারের লজ্জা পায় টাইগাররা। ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে, ভারতের কাছে ৭ উইকেটে, দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে, নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে এবং সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ৭ খেলায় ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে বাংলাদেশ।

আগের ম্যাচে ভারতের বিপক্ষে ৩০২ রানের শোচনীয় হারে একাদশ থেকে দু’টি পরিবর্তন করেছে শ্রীলংকা। দিমুথ করুনারতেœ ও দুসান হেমান্থার জায়গায় একাদশে সুযোগ হয়েছে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে শ্রীলংকা।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩বার একে অপরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ-শ্রীলংকা। জয়ের দিক দিয়ে এগিয়ে লংকানরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলংকা। ৯টিতে জয় আছে বাংলাদেশের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ^কাপে চারবারের মুখোমুখিতে বাংলাদেশকে তিনবার হারিয়েছে শ্রীলংকা। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
শ্রীলংকা : কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুসমন্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি