1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

শিশুর ইজ্জতের মূল্য একলাখ, সেটাও মীমাংসাকারীদের পকেটে

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা থানায় মামলা করার ১ সপ্তাহ না হতেই জোরপূর্বক আপোস করানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।
বাদীর অনুপস্থিতিতে হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা সদরের বাগানবাড়ির ফরহাদ হোসেনসহ স্থানীয় কতিপয় নেতা গত সোমবার সন্ধ্যায় বাদীর লোকজনের সাথে গোপন বৈঠকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানার মাধ্যমে বিষয়টি আপোস করে দেন। জরিমানার এ অর্থের মধ্য থেকে বাদীর জন্য এক লাখ টাকা মাতব্বর ফরহাদের নিকট রেখে অবশিষ্ট টাকা তারা ভাগ বাটোয়ারা করে নেন। শিশুটির মা অভিযোগ করে বলেন, তার ৬ বছরের শিশুর প্রতি যে পাশবিক অত্যাচার করা হয়েছে তার সুষ্ঠ বিচার চাই। আসামীকে বাঁচাতে স্থানীয় মাতব্বরা জোরপূর্বক বিষয়টি আপোসের চেষ্টা চালিয়ে আসছে।

শিশুটির পিতা এ মামলার বাদী অশেন বর্মন বলেন, তার জোতদার ফরহাদের মাধ্যমে পরে তিনি জানতে পেরেছেন, বিষয়টি আপোসের জন্য তার কাছ থেকে ব্যাংক চেক জমা নিয়ে এক লাখ টাকা জমা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন। তার অনুপস্থিতিতেই স্থানীয় মাতব্বরা বিষয়টি আপোসের চেষ্টা করেছেন এবং আপোসের জন্য তাকে চাপ প্রয়োগ করছেন বলেও জানান তিনি।
আসামীর উপযুক্ত শাস্তি দাবী করে তিনি বলেন, ঘটনার দিন শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতেও আসামী ও তার লোকজনের বাধার সম্মুখিন হন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোসের জন্য তারা আসামীর এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে থেকে এক লাখ টাকা বাদীর জন্য ফরহাদের কাছে রাখা আছে।

ফরহাদ হোসেন তার কাছে এক লাখ টাকা জমা আছে স্বীকার করে তিনি বলেন, বিষয়টি আপোসের জন্য হিমান বর্মণ টাকাগুলো নিজের কাছে কাছে জমা রেখে ব্যাংক চেক দিতে চেয়েছিলেন, কিন্তু উপস্থিত লোকজনের অনুরোধে তিনি ব্যাংক চেক জমা দিয়ে টাকাগুলো তার কাছে রেখেছেন।
হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন সালিশে জরিমানার বিষয়টি অস্বীকার করে বলেন, যেহেতু এ বিষয়ে থানায় মামলা হয়েছে, আইনগতভাবেই এর সুরাহা হবে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিশু ধর্ষণের চেষ্টার মত জঘন্যতম অপরাধের মামলায় স্থানীয়ভাবে আপোসের কোন সুযোগ নেই। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, গত ৩১ অক্টোবর বিকেলে ওই শিশুটিসহ আরো দুজন শিশু বাড়ির পাশে গোপালপুর গ্রামের নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টুর দোকানে চকলেট কিনতে যায়। এ সময় অন্য দুটি শিশুকে চকলেট দিয়ে পাঠিয়ে দিয়ে ভুক্তভোগী শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে শিশুটিকে বাড়ির ভিতর রেখেই ভুট্টু সেখান থেকে পালিয়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২ নভেম্বর হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টুকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি