1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

চাক ধুম! চাক ধুম!!

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

চাক ধুম! চাক ধুম!!

-তানভীর আলাদিন

প্রত্যেকের জীবনই একটি উপন্যাস। কোনোটা মুখোশ পরা, কোনোটার মুখোশ খোলা, কারো বুকের বোতাম সাঁটানো, কারোটার ফের জায়গা মতো জিপার বিগড়ানো, আবার কারোটাতো গিলাপে মোড়ানো লালফিতায় গিট্টু মারাতেই দাফন।
এখানে লেখক কাকে ধরতে পারেন, কার গলিতে হাটতে পারেন সেটিই হচ্ছে বিবেচ্য বিষয়।
তিনি চরিত্রগুলো তুলে এনে খুলে ধরেন পাঠকের সামনে। এবার পাঠকের ইচ্ছে…।
এতো গেলো সাহিত্যের জগৎ। এর সঙ্গে সাংস্কৃতিক জগতের মুভি, নাটক, গান মোট কথা সাহিত্য ও সাংস্কৃতিক জগৎ মিলিয়ে বিনোদনের চৌহদ্দি নিয়ে বলা।
এই দেশ আর উপমহাদেশে যারা পাঠক তাদের অধিকাংশই আবার দর্শকও, সেই হিসেবে পাঠকের কাছে জনপ্রিয়তা পাওয়াটাকেই যদি মূখ্য ভাবেন তাহলে চেরাগ আলী ভুল করবেন। কারণ এখানে একই হাটে আশা ভোশলে, রানু মন্ডল আর কাঁচা বাদামের গায়ককে এক ঝুড়িতে রেখে নাচছেন মানুষ! আবার সাকিব খান আর হিরো আলমের ফেবুর সংখ্যা বিচারে পাশাপাশি লাইক দিচ্ছে সমান তালে! যারা নাচছেন আর লাইক দিচ্ছেন তারাই কিন্তু দশক-দশক হেটে ‘পথের পাঁচালী থেকে বেদের মেয়ে জোস্না’র দর্শক, তাদের উত্তরসুরীরা ওয়াও বলে এই সমাজেই এখন তুড়ি বাজান। এদেরকে ছোট ভাবা কিংবা অবুঝ করে রাখার সামন্তবাদী দিনতো এখন নেই। ওরা ঠিক সময়ে ঠিকটাই বুঝেন…। ওরা যেভাবে বুঝেন, সেভাবেই হচ্ছে শিল্প ও মান, মানে শিল্পমান। কারণ তারাইতো সমাজ, যেখানে ওদের নিয়েই আমার ও আমাদের বসবাস।
আপনি ওই বিশিষ্ট বা অবিশিষ্ট তবে জনপ্রিয় শিল্পী ও লেখকের মতো বা পর্যায়ে যেতে চান, না চান সেটি আপনার ভাবনা। তাই বলে আপনাদের কেউ-কেউ নিজেকে হিরো জ্ঞান করে চাক ধুম-চাক ধুম নৃত্যে আত্মতুষ্টিতে ভুগলে, ভুগতেই পারেন। সেটি যার-যার স্বাধীন ইচ্ছে।
কিন্তু আপনাদের নিয়ে করুণাটুকু হয়, স্বঘোষিত বুদ্ধিজীবী হয়ে যখন কারো শিল্পমান নিয়ে আঁতলামো করেন। তার আগে চেরাগ আলীরা একটু ভেবে দেখুন, বর্তমানে বাংলা সাহিত্য কিংবা বিনোদনে এককভাবে আপনার ভক্ত অনুসারি কত শতাংশ?
আচ্ছা যদি মনে করেন- বিশ্বে বাংলাভাষীর সংখ্যা ৫০ কোটি। তাহলে আপনার দর্শক বা পাঠক সংখ্যা কত শতাংশ?
বুস্টিং করেও এক শতাংশ যদি থাকে, তাহলেওতো সংখ্যাটি ৫০ লাখ হয় আপনার! আদৌ কি এত হয়?
যদি ৫০ হাজার কিংবা ৫ হাজার হয়, তাহলেতো আপনি দশমিকের ফাঁদে পড়া ভগ্নাংশ মাত্র!
প্রযুক্তির জগতে বসবাস করে ভার্চুয়াল জগৎকে অস্বীকার করা যায় না। করলেতো আমার এই পোস্ট আপনার চোখেও পড়বে না।
এক কাজ করুন নিজের অবস্থানটুকু ঘরে বসে ক্যালকুলেটারে নিজেই বের করুন না মি. চেরাগ আলী।
তারপর সার্টিফিকেট দিয়েন অমুক শিল্পী, তমুক না। অমুক লেখক, তমুক না।
আর যদি জগৎটাকে নতুন কোনো মোড়কে বদলে দেয়ার অভিপ্রায় থাকে, তাহলে বিপ্লবী হয়ে আহ্বান করুণ- “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…।”
না হয় নূরাল-দীন হয়ে বলতে থাকুন- “জাগো বাহে কোনঠে সবায়?”
হয়তো মানুষ আপনাদের মতো করে, আপনাদের মতো ভেবে জাগতেও পারে। হয়তো কঠিন, তবে অসম্ভব নয়। চেষ্টা করেই দেখুন, যদি নিজেদের জনপ্রিয়তার ট্যাগে শতাংশের ভগ্নাংশ থেকে বের করে দশমিকটা ছুড়ে ফেলতে পারেন।
আবার মনে করিয়ে বলছি, মনে করেন বিশ্বে বাংলাভাষীর সংখ্যা কিন্তু প্রায় ৫০ কোটি! এতে আপনারা কোথায় চেরাগ আলী বন্ধুরা?
আর না হয় নিজেদের গড়ে তোলা সিন্ডিকেটের মধ্যে লাউড স্পিকার লাগিয়ে নিজের বাদ্যি নিজেই বাজান- “ওয়াও, মুই কী হনুরে…”, কেউ কিচ্ছুটি বলবেনা, যেভাবে যুগে যুগে বলেনি কাউকে…। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি