1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

অফিসার্স ক্লাব ঢাকার বাৎসরিক মেজবান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে অফিসার্স ক্লাব, ঢাকা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনা এলাকার বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই মেজবানের আয়োজন করা হয়। মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। আয়োজনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাব সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মাসুদ, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আরও অনেকে।

ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছর ক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য এই ধরনের মেজবানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে গত তিন বছর মেজবান আয়োজন করা সম্ভব হয়নি। ২০১৯ সালের পর আবার এই আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সৌজন্যে আয়োজিত এবারের আয়োজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্য মিলে মোট সাত হাজার মানুষের জন্য বিশেষ এই খাবার তৈরি করা হয়েছে।

মেজবান অনুষ্ঠানে স্পন্সর করে পাশে থাকার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ক্লাবের পক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি