1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২০ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২০ সাংবাদিক।অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। এর মধ্যে ১৫ জনকে ৫০ হাজার টাকা করে এবং ২ জন যুগ্মভাবে ৫০ হাজার টাকার চেক পেয়েছেন। এছাড়া বাংলাদেশ পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সৌজন্যে ৩ ক্যাটাগরিতে তিনজনকে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।

‘মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি’ ক্যাটাগরিতে দৈনিক সমকালের আবু সালেহ রনি, ‘শিক্ষা’ ক্যাটাগরিতে ইংরেজি দৈনিক নিউ এজ’র শাহীন আক্তার, ‘অপরাধ ও আইন শৃঙ্খলা’ ক্যাটাগরিতে ঢাকা পোস্টের আদনান রহমান, ‘তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি’ ক্যাটাগরিতে দৈনিক জনকণ্ঠের রহিম শেখ, ‘ক্রীড়া’ ক্যাটাগরিতে দৈনিক কালের কণ্ঠের (বর্তমানে অনলাইন গণমাধ্যম সকাল সন্ধ্যায় কর্মরত) রাহেনুর ইসলাম, ‘স্বাস্থ্য’ ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের হক ফারুক আহমেদ, ‘সেবাখাত’ ক্যাটাগরিতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফয়সাল খান, ‘কৃষি ও পরিবেশ’ ক্যাটাগরিতে চ্যানেল আই অনলাইনের আরেফিন তানজীব, আর্থিক খাত (ব্যাংক, বিমা ও পুঁজিবাজার)’ ক্যাটাগরিতে দৈনিক কালবেলার মোহাম্মদ ইউসুফ (ইউসুফ আরেফিন), ‘বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি)’ ক্যাটাগরিতে দৈনিক সমকালের রাজীব আহাম্মদ, ‘নারী, শিশু ও মানবাধিকার’ ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজের ঝর্না মণি, ‘বিদ্যুৎ ও জ্বালানি’ ক্যাটাগরিতে শেয়ার বিজের ইসমাইল আলী এবং ‘সুশাসন ও দুর্নীতি’ (অনুসন্ধানী) ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর আরিফুর রহমান শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

টেলিভিশন ও রেডিও বিভাগে ‘কৃষি ও পরিবেশ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে চ্যানেল২৪ এর মাকসুদ উন নবী ও মাছরাঙ্গা টেলিভিশনের আবু জাহেদ মুহ. সেলিম। আর ‘নারী, শিশু ও মানবাধিকার’ ক্যাটাগরিতে চ্যানেল২৪ এর মাসউদুর রহমান শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের পুরস্কার জিতেছেন।
এবার বিজিএমইএ’র সৌজন্যে তিনটি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ‘পোশাক খাত’ ক্যাটাগরিতে সারাবাংলা ডটনেটে’র এমদাদুল হক তুহিন, ‘সামগ্রিক অর্থনীতি’ ক্যাটাগরিতে ইংরেজি দৈনিক ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর দৌলত আক্তার মালা এবং একই দৈনিকের জসিম উদ্দিন হারুন ‘অর্থনীতিতে অনুসন্ধান’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি