1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাগুরায় শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

মাগুরায় শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে রাঘবদাইড় ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উত্তেজনাপূর্ণ এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রথমার্থের ১০ মিনিটে কুচিয়ামোড়া ফুটবল একাদশের খেলোয়াড় জনি ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে একই দলের তুহিন আরো একটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে সোহাগ রাঘবদাইড় ইউনিয়নের পক্ষে প্রথম গোলটি করেন। খেলার ২৬ মিনিটে জনি আরো একটি গোল করলে ৩-১ গোলের ব্যবধানে কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও আয়োজক বারিক আনজাম বারকি প্রমুখ উপস্থিত ছিলেন ।এ টুর্ণামেন্টে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ফুটবল দল অংশ নেয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি