1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

মামলার পর বাদীকে হুমকি, বাড়িতে আবার হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে দুটি মামলা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করার পর এক বাদীকে হুমকি এবং তাঁর বাড়িতে আবার হামলা করা হয়েছে। গত রবিবার রাতে রফিকুলের নির্দেশে তাঁর ৩০ থেকে ৩৫ জন অনুসারী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বাদী আলী আজগর ভূঁইয়ার।

এর আগে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করেন কায়েতপাড়ার নাওড়া গ্রামের আলী আজগর ভূঁইয়া ও মো. মামুন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম শুনানি শেষে মামুনের অভিযোগটি রূপগঞ্জ থানায় এফআইআর হিসেবে গ্রহণ করতে এবং আলী আজগরের মামলাটি পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

আলী আজগর ভূঁইয়া গতকাল সোমবার বলেন, ‘এক মাস ধরে জমি দখল করতে আমাদের নাওড়া গ্রামে একের পর এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে রফিকের লোকজন। থানা মামলা না নিলে আদালতের মাধ্যমে রবিবার মামলা করি। এই মামলার খবর পেয়ে রফিকের হুকুমে আবারও রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্ত্রাসীরা আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বর্তমানে আমরা আতঙ্কে বাড়িছাড়া।’

আজগরের মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)। গতকাল জানতে চাইলে জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা এখনো আসেনি। পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
আলী আজগরের মামলায় রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামুনের মামলায় রফিকুলসহ ১৮ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় ৩৫ জন আসামি করা হয়েছে।

আলী আজগরের মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর আসামিরা দেশি অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা করেন। এ সময় আসামিরা তাঁদের নামে দ্রুত জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেন। এ ছাড়া বাড়িঘরে ভাঙচুর চালান এবং আসবাব, টাকা, স্বর্ণালংকারসহ মালপত্র লুট করেন।
মামুনের মামলার বিষয়ে গতকাল জানতে চাইলে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া আদালতে মামলার বিষয়ে এখনো আমাদের হাতে নির্দেশনা আসেনি। এলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেলে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর ব্যবহূত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি