1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে ২ জনের এবং স্থগিত করা হয়েছে ১ জনের মনোনয়নপত্র। ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। ভোলা জেলার ৪টি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। ভোলা-১ সদর আসনে মোঃ মিজানুর রহমান (সতন্ত্র) প্রার্থীর ১% ভোটারের স্বাক্ষর গড়মিল থাকায় ও ভোলা-২ আসনের এড. মোঃ জাহাঙ্গির আলম রিটু (বাংলাদেশ কংগ্রেস) পার্টির প্রার্থীর মার্কা নির্দিষ্ট না থাকায় তাদের দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ব্যাংক ঋন থাকায় ভোলা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমানের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

তবে স্থগিত হওয়া প্রার্থীর বিষয়ে ভোলা জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার আরিফুজ্জামান জানিয়েছেন, ৪ ডিসেম্বর সোমবার সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে চুড়ান্ত তালিকা প্রকাশ করবেন। জেলায় মনোনয়ন সংগ্রহ ২৮ জনের। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আজ যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ভোলা-১ সদর আসনে ৩জন, ভোলা-২ আসনে ৪জন, ভোলা-৩ আসনে ৫জন এবং ভোলা-৪ আসনে ৫জন সহ মোট ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি