1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

দু’দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু’র আগে আগামীকাল বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দু’ দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানাগেছে, সফরের প্রথমদিনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মস্থান টুঙ্গিপড়ায় পৌঁছাবেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহাপাঠ করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী কায্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এরপর নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন। পরদিন শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী কায্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স পরিস্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। ঘরের মেয়ে শেখ হাসিনার আগমনের খবরে আনন্দের বন্য বাইছে গোপালগঞ্জের নেতাকর্মীদের মাঝে। তাকে বরণ করে নিতে এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা দেবেন বলে ধারণা করছেন নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, দু’দিনের এ সফরে প্রথম দিন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা মতবিনিময় সভা করবেন। ওই দিন নিজ বাড়িতে রাত্রী যাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরের দিন শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যারয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার কর্মসূচী রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তারা ।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তিনি গোপালগঞ্জের গর্বিত সন্তান। তার আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মাঝে আনন্দের বণ্যা বইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিক নির্দেশনা দেবেন। আমরা এমনটাটি ধারণা করছি। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি