1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেছে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 

ব্র্যাক ব্যাংক এর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য মালয়েশিয়ার চিকিৎসকদের পরিচালিত চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেছে।

ব্যাংকের ব্যবসায়িক পার্টনার গ্রীন ডেল্টা’র একটি অঙ্গ প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট এই চিকিৎসা পরামর্শের ব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করেছে।

মালয়েশিয়ার নামকরা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ প্রদান করেন।

এই উদ্যোগটি কর্মীদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা ও সহায়তা প্রদানে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যাংক বিশ্বাস করে যে, কর্মক্ষেত্রে মানব সম্পদের সাফল্যের চাবিকাঠি হলো সুস্থতা এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কর্মীদের সুস্থ থাকা অপরিহার্য।

ঢাকা ও চট্টগ্রাম অফিসে কর্মীরা কার্ডিওলজি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন, অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমা এবং অনকোলজি-সহ অন্যান্য বিশেষ চিকিৎসার পরামর্শ লাভ করে।

কর্মকর্তাদের জন্য এই স্বাস্থ্যসেবা উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান আখতারউদ্দিন মাহমুদ বলেন, “ব্র্যাক ব্যাংকে আমাদের কর্মীদের স্বাস্থ্য এবং সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কর্মকর্তারা আন্তর্জাতিক স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে উৎফুল্লতার সাথে পরামর্শ গ্রহণ করেন। আমাদের কর্মীদের স্বাস্থ্যসেবা এবং সুস্থতার জন্য আমরা সব সময়ই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে থাকবো।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি