1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মাগুরায় বিজয় স্মৃতি স্তম্ভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

মাগুরা শহরের ভায়না মোড়ে উদ্বোধন হয়েছে বিজয় স্মৃতি স্তম্ভ। শুক্রবার সন্ধায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এটির উদ্বোধন করেন।

৭ ডিসেম্বর মাগুরা মুক্তদিবস, মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠ, জাতীয় বিশেষ ৭টি দিবস, উনিশ’শ সাতচল্লিশ থেকে সাতটি ধাপে উনিশ’শ একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয় অর্জনের তাৎপর্যে সাত স্তম্ভে এই স্মৃতি স্তম্ভ তৈরি হয়েছে। ৪৭ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে মাগুরা জেলা পরিষদ এটি নির্মাণ করেছে। নকশা ও নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছে নির্মান ডিজাইন এন্ড ডেভলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এটি নির্মাণে সময় লেগেছে ৮ মাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুর ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর কাদের, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী বাদল চন্দ্র হালদার, স্মৃতিস্তম্ভ নির্মান প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সুজা উদ্দীন, পরিচালক স্থপতি সারোয়ার শিপন, পরামর্শক ইমাম হোসেন পিকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ এর সম্মানে এবং সাত ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস স্মরণে সাতটি স্তম্ভ দ্বারা নির্মিত ভায়নার মোড়ে বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলো। এর আগে এখানে সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায় স্বকীয় স্বার্থ চরিতার্থ করতে তাৎপর্যহীন ইকোনো বলপেনের আদলে নির্মিত স্তম্ভ অপসারণ করে স্বাধীনতার ও মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য ফুটিয়ে তুলে সাতটি স্তম্ভ দ্বারা বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করায় মানুষবাসির এত দিনের ইচ্ছা পূরণ হলো বলে জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি