1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

টানা তিনবার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা এলপি গ্যাস

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

শনিবার (১১ফেব্রুয়ারি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় দেশের এবারের সুপারব্র্যান্ডগুলোর নাম। টানা তিনবারের মতো আন্তর্জাতিক এই সুপারব্র্যান্ড সম্মাননা পেল বসুন্ধরা এলপি গ্যাস ।

বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), এম. এম. জসীম উদ্দিন (সি.ও.ও. ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জাকারিয়া জালাল (হেড অফ পাবলিক রিলেশন্স, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), কাজী রোকন উদ্দিন (এজিএম, ব্র্যান্ড, বসুন্ধরা এলপি গ্যাস, মিডিয়া এন্ড পিআর, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বসুন্ধরা এলপি গ্যাস-এর এই অনন্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আরও দৃঢ়তার সঙ্গে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। তিনি ভোক্তা, বিক্রেতা, পরিবেশকসহ সকল শুভানুধ্যায়ীগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড বিশ্বের ৯০টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে টানা তৃতীয় বছর “সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড” পেয়েছে। ১৯৯৪ সাল থেকে যুক্তরাজ্য ভিত্তিক সুপারব্র্যান্ড কর্তৃক দেশের বৃহত্তম এবং এক নম্বর এলপিজি ব্র্যান্ডের জন্য এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা ব্র্যান্ডের ঐতিহ্য, ব্র্যান্ডের প্রাসঙ্গিকতা, ব্র্যান্ড উপলব্ধি, ব্র্যান্ডের পারফরম্যান্স এবং ব্যবহারকারীর শীর্ষস্থানীয় মনোভাবের স্বীকৃতি দেয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি