1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

দুই দিনের রাষ্ট্রীয় সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৩ জানুয়ারী) সকাল ৯টায় গনভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।

বেলা ১১টা ৫০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পস্তাপর্ক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে অত্মত্যাগকারী শহীদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে দলীয় প্রধান হিসাবে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

এসময় সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইন মন্ত্রী আনিসুল হক, শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যাটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, ধর্ম মন্ত্রী মো. ফরিদুল ইসলাম. বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, স্বাস্থ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, রেল মন্ত্রী মো. জিল্লুল হাকিম, জন প্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শিক্ষা মন্ত্রী মহিবুর হাসান চৌধুরী, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপিসহ মন্ত্রী পরিষদের সদস্য, প্রতিমন্ত্রীগণ ও ৫ উপদেষ্টা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে আজ বিকাল ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রবিবার (১৪ জানুয়ারী) দুপুর ২টায় সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া উপজেলায় যাবেন। পরে জেলা আড়াইটায় উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন। পরে সেখান থেকে বিকালে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে কোটালীপাড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বইছে আনন্দের বণ্যা। মোড়ে মোড়ে টাঙ্গানো হয়েছে ব্যানার, ফেস্টুন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে তোড়ন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি