1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বসুন্ধরা শপিং মলে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’ চালু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

রাজধানীর প্রাণকেন্দ্রে বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মোবাইল ফোন ও এর সরঞ্জামাদি বিপণনের ‘মোবাইল সিটি’। এছাড়া লেভেল ৮-এর ব্লক এ-তে অত্যাধুনিক ফ্যাশন হাউসগুলো নিয়ে নতুন আঙ্গিকে চালু হয়েছে ‘অ্যাপারেল কর্নার’। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’র যাত্রা শুরু হয়।

মোবাইল সিটি:
বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ ১৮১টি শপে আইফোন, স্যামসাং, অপপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন ও এর সরঞ্জামাদি পাওয়া যাবে।

অ্যাপারেল কর্নার:
বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ৮-এর ব্লক এ-তে অ্যাপারেল কর্নারে পাওয়া যাবে- ফ্রিল্যান্ড, ক্লাব হাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেন্স ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্প্লাশ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো।

এ বিষয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম বলেন, আমাদের চেয়ারম্যান স্যার (আহমেদ আকবর সোবহান) দূরদর্শী চিন্তার মানুষ। চেয়ারম্যান স্যার সব সময় বেস্ট জিনিস করার চেষ্টা করেন। বসুন্ধরা সিটি ১০০ বছরের প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ২০ বছর পার করেছি। আমাদের মার্কেটকে নাম্বার ওয়ান রাখার জন্য আমরা ঢেলে সাজাচ্ছি। তিনি বলেন, সব ধরনের মোবাইল ও মোবাইলের যাবতীয় জিনিস একসঙ্গে নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের অ্যাপারেল সেক্টরের নয়টি পোশাক হাউসকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানকার মতো ব্যবহারিক লাইটিং ঢাকার কোথাও নেই। আমরা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন মার্কেট। এখানে ন্যাচারাল অক্সিজেনের ব্যবস্থা আছে। আগামীতে মেট্রোরেল থেকে সরাসরি মার্কেটে আসার ব্যবস্থাও করা হচ্ছে। ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য যা যা প্রয়োজন, আমাদের পক্ষ থেকে তার সবই আমরা করার চেষ্টা করছি।

এসময় বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি