1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

 

মুন্সিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা আক্তার নামে ৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে মদিনা বাজার এলাকায় ওভার ট্রাকিং করতে গিয়ে দ্রুতগতির দু’টি ব্যাটারিচালিত অটোরিকশার ও মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় রাস্তার পাশে নিহত শিশু হুমাইরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা শিশুটির মা হাবিবা বেগমের সঙ্গে ধাক্কা লাগে দুর্ঘটনাকবলিত অটোরিকশার সঙ্গে। এতে শিশু হুমাইরা মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শিশু হুমাইরাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অটোরিকশা দু’টি আটক করা হয়েছে। তবে অটোরিকশার দু’জন চালককে আটক করা সম্ভব হয়নি। চালকদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে শিশুটি মরদেহ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি