1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু

আনার হত্যার তদন্তে ভারত যাচ্ছে ডিবির টিম

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেছেন, ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন, আধিপত্য বিস্তারসহ অনেক কিছু থাকতে পারে ওই হত্যাকাণ্ডের নেপথ্যে।

এদিকে শনিবার (২৫ মে) রাতে অথবা আগামীকাল ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্যের একটি টিম ভারতে যাবেন বলে জানিয়েছেন ডিবিপ্রধান। শনিবারে দুপুরে রাজধানীর মিন্টো ডিবির কনফারেন্স রুমে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঊর্ধ্বতনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছে— ডিবির একটি টিম যেন ভারতে যায়। এজন্য আমাদের জিও হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল ভোরের মধ্যে ডিবির তিন সদস্যের টিম ভারতের রওনা হবে। আমাদের পাশাপাশি কলকাতা টিমও কাজ করছে।

ডিবিপ্রধান বলেন, যারা বাংলাদেশের এসেছেন তাদের কাজ এখনো শেষ হয়নি। তাদের কাজ শেষ হলে আমরা রওনা হব। তারা আর আজ ৩টার দিকে আসবে। তারপর ঊর্ধ্বতনের সাথে কথা বলে আমরাও যাব।

লাশ পাওয়া গেল না তাহলে কিসের প্রেক্ষিতে আপনারা এই ঘটনাটিকে মার্ডার বলছেন— এমন প্রশ্নে হারুন বলেন, এমন ঘটনা আছে বছরের পর বছর লাশ পাওয়া যায়নি। তিন বছর লাশ পাওয়া যায়নি এমন ঘটনাও আমাদের কাছে আছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি