1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফেনীতে জমকালো আয়োজনে দৈনিক আমার সংবাদ এর এক যুগে পদার্পণ উদযাপন

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

দৈনিক আমার সংবাদ এর এক যুগে পদার্পণ অনুষ্ঠান ফেনীতে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে জমকালো ভাবে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ফেনী প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো.জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ।

দৈনিক আমার সংবাদ পাঠক ফোরাম ফেনীর জেলা আহবায়ক ও জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র সাবেক সভাপতি তানভীর আলাদীন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.পার্থপাল চৌধুরী , ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ সাধারণ সম্পাদক এড.এমদাদুল হক।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমার সংবাদ এর ফেনী প্রতিনিধি এসএম ইউসুফ আলী।এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক আমার ফেনী’র সম্পাদক জমির উদ্দিন বেগ, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান, এনএন জীবন, রাজন দেবনাথ, নিউজ ওয়াচ বিডির সম্পাদক হাবিবুর রহমান বাবু , দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ প্রতিনিধি নজির আহম্মদ রতন,ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের জেলা সভাপতি ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া,দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, এখন টিভির প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ফেনী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহাম্মদ, দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম সহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম বলেন, ফেনী সাংবাদিকতার মহিরুহ। এই জেলায় অনেক সাংবাদিক জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। এদের মধ্যে হাবিবুল্লাহ বাহার চৌধুরী, জহুর হোসেন চৌধুরী, এবিএম মুসা, গিয়াস কামাল চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী অন্যতম। এখনও ফেনীর অনেকে জাতীয়পর্যায়ে নেতৃত্বে রয়েছেন। ফেনীর উন্নয়নে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। সমাজের সবসমস্যা একদিনে সমাধান হবেনা। গণমাধ্যমে সমস্যা তুলে ধরার মাধ্যমে জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনী জেলার উন্নয়নে আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম অনেক অবদান রেখেছেন। আগামীতেও তার নেতৃত্বে এই ধারাবাহিকতা পুরো জেলায় অব্যাহত থাকবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি