1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে ধোঁয়াশা

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
Oplus_0

কুমিল্লা জেলার বরুড়া থানার পয়ালগাছা ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।

গত ১লা জুলাই ২০২৪, সোমবার অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি প্রার্থীদের মধ্যে ৪ জন, ও ৩ জন শিক্ষক প্রতিনিধি সাধারণ ভোটাভুটিতে নির্বাচিত হন। বিদ্যালয়ের রেজুলেশন অনুযায়ী ঐ দিন থেকে পরবর্তী ৮ কর্ম দিবসের মধ্যে হতে হবে সভাপতি নির্বাচন। যা পরবর্তী ২ বছর মেয়াদী।

কর্ম দিবসের ৮ দিনের মধ্যে ৬ দিনে ৪ কর্ম দিবস অতিবাহিত হতে চললেও এখনো সভাপতি পদে নির্বাচিত হন’নি কেউ। যদিও এই পদে এলাকায় বেশ ক’ জন প্রার্থীর নাম লোকমুখে প্রসারিত হচ্ছে।

এরই মধ্যে এক শ্রেণীর গুটিকয় ব্যক্তি স্থানীয় সংসদ সদস্যের পছন্দের একজন প্রার্থী আছে বলে সমাজে প্রোপাগন্ডা ছড়াচ্ছে। প্রার্থীর নাম সাবের আহমেদ চৌধুরী তাপশ বলে জানা যায়। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।

সাবের আহমেদ চৌধুরী তাপস কে নিয়ে সম্প্রতি কিছু বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া চলমান আছে বলেও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে গতকাল শনিবার (৬ই জুলাই) বিকেলে পয়ালগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এক জরুরী বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কুমিল্লা-০৮ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী, সদ্য নির্বাচিত বিদ্যালয়ের ৪ অভিভাবক সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাচিত সদস্যগনের কয়েকজন উক্ত প্রার্থীর বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেন। উপস্থিত এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গের মাঝেও তৈরি হয় নানা ক্ষোভ ও ঐক্যমতের অভাব। নতুন প্রার্থী খুজে যোগ্য ব্যক্তিকে সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তবে একটি মহল ক্ষমতার অপব্যবহার করে সাবের আহমেদ চৌধুরী তাপস কে সভাপতি নির্বাচিত করার পায়তারা করছে বলে অভিযোগ করেন বৈঠকে উপস্থিত অনেকেই।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি