1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

বাসে করে ফেনসিডিল বহন কালে আটক ১, যাত্রীবাহী বাস জব্দ 

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

 

যাত্রীবাহী বাস থেকে ৩০৩ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে র‍্যাব। গতকাল (০৭ জুলাই) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন এলাকায়  মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় ব্যক্তি দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্যের চালান নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর আভিযানিক দল সকাল ১০ দিকে রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় মাদক বহনকারী বাসটি থামানোর জন্য সিগন্যাল দেয়। অতঃপর বাসটি থামানোর সাথে সাথে দুইজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব একজন ব্যক্তিকে আটক করে এবং অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায় তার দেখানো মতে উক্ত বাসের পিছনে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর আনুমানিক ৯,০৯,০০০/- (নয় লক্ষ নয় হাজার) টাকা মূল্যমানের ৩০৩ (তিনশত তিন) বোতল ফেনসিডিল* উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম *মোঃ আশরাফুল আলম (২৭)*, পিতা-মোঃ ইউসুব আলী, সাং-ছোট খাটামারী, জয়মনিরহাট, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম বলে জানা যায়। এসময় মাদক বহনে ব্যবহৃত বাস টি জব্দ করা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি