1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি ভারতজুড়ে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছেন দেশটির নাগরিকরা। ‌‘‘মেয়েরা রাত দখল করো’’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে ভারতজুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই কর্মসূচির ডাক দিয়েছেন যাদবপুরের এক তরুণী; তার নাম মঝিম সিং। তার একটা ডাক সারা বাংলায় প্রতিবাদের ঢেউ হয়ে আছড়ে পড়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়; রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালুরু, হরিয়ানাসহ দেশটির বিভিন্ন রাজ্যে ‘‘রাত দখলের কর্মসূচি’’ পালন করবেন বিক্ষোভকারীরা। দিল্লির চিত্তরঞ্জন পার্ক, ব্যাঙ্গালুরু শহরের টাউন হলের সামনে জমায়েতের স্থান নির্ধারণ করা হয়েছে।

কলকাতার যাদবপুরে রাত দখলের কর্মসূচির ঘোষণা দেওয়া রিমঝিম সিং বুধবার আনন্দবাজারকে বলেন, ‘‘ভাবতেই পারিনি এই আন্দোলন সারা ভারতে ছড়িয়ে যাবে! এখন তো এত ফোন আসছে যে, আমার ফোনটাই হ্যাং হয়ে যাচ্ছে!’’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি