1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দিন শেষে স্বস্তিতে টাইগাররা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসেই রান পাহাড়ে চড়ে বসে স্বাগতিক পাকিস্তান। ৬ উইকেটে ৪৪৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তবে পাকিস্তানের এত রানের পড়েও লড়াই থেকে ছিটকে যায়নি সফরকারী বাংলাদেশ। শুক্রবার (২৩ আগস্ট) চার ব্যাটারের ফিফটিতে টেস্টে ভালো ভাবেই টিকে রয়েছে টাইগাররা।

বাংলাদেশের ক্রিকেটে রাওয়ালপিন্ডি টেস্টের আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকল মুশফিকুর রহিমের অনন্য মাইলফলক অর্জনের কারণে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তবে শুধু মাইলফলকই নয়, শেষ সেশনে তার এবং মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসও প্রাণ ফিরে পায়।

পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে। মুশফিকের নেতৃত্বে দলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও, এখনো স্বাগতিকদের চেয়ে ১৩২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। টাইগারদের ইনিংস মূলত মুশফিক, লিটন দাস, মুমিনুল হকের ও সাদমান ইসলামের প্রায় শতকে ভিত্তি পেয়েছে টাইগারদের ইনিংস।

অবশ্য দিনের শুরুতে বাংলাদেশের ইনিংস কিছুটা টালমাটাল ছিল। ওপেনার জাকির হাসান (১২) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৬) রানে দ্রুত আউট হয়ে দলকে ফলোঅন শঙ্কার মধ্যে ফেলে দেন।

তবে এমন অবস্থায় হাল ধরেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনেই ফিফটি পূর্ণ করে দলের ইনিংসকে মজবুত ভিত্তি দেন। সাদমানের ১৮৩ বলের ৯৩ রানের ইনিংস এবং মুমিনুলের ৭৬ বলে ৫০ রানের ইনিংস দলকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে সহায়ক হয়। তবে ফিফটির পরেই মুমিনুল আউট হলে এবং সাদমানও সেঞ্চুরি হাতছাড়া করে বিদায় নিলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে।

সাকিব আল হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। সাইম আইয়ুবের বলে ১৬ রান করে অযথা শট খেলতে গিয়ে আউট হন তিনি। তবে মুশফিকুর রহিম ও লিটন দাস ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে পরিস্থিতি সামাল দেন। মুশফিকের পর লিটনও ফিফটি তুলে নেন, যা বাংলাদেশকে ইনিংস ধরে রাখতে সহায়তা করে।

মুশফিকের দৃঢ় মনোবল ও লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান দ্রুতই বেড়েছে। দলের ব্যাটারদের মধ্যে চারজন ফিফটি করেছেন, যা প্রতিপক্ষের বোলিং আক্রমণের বিপক্ষে তাদের লড়াই করার ক্ষমতা দেখিয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি