1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

ফেনীতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্প্রীতি সমাবেশ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের একটি রেষ্টুরেন্টে শুক্রবার দিনব্যাপী সমাবেশে উপস্থিত সকলে স্বেচ্ছাসেবী পরিবার সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি খুরশিদ রহমান সূর্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক নাজমুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া।

ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সেক্রেটারি মো. আবদুস সালাম ফরায়জী’র সঞ্চালনায় রাখেন ‘ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল হান্নান, ‘ফুড এন্ড ব্লাড ব্যাংকিং’র এসবি প্রিয়, ‘নবজীবন রক্তদান ফোরাম ফেনী’র দাউদ, ‘ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব’র জিয়া উদ্দিন বাবলু, ‘ইউনিটি ব্লাড সেন্টার বাংলাদেশ’র সভাপতি সাখাওয়াত হোসেন রনি, রাজিব শীল, মো. মিরাজ, ফাহাদ হোসেন সুমন, রানা, কামাল হোসেন, আবু বক্কর সিদ্দিক, ইসতিয়াক মাহমুদ, শাহাদাত হোসেন, মোঃ শাকিল, সাইমুন, মো. ইফতি, নুরুল আফসার, শাহাদাৎ হোসেন, মেজবাহ উদ্দিন, আরমান আলম, সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন, সামী, মো. শাহজাহান, আবু সাঈদ, জেবল হক পোদ্দার, আল আমিন নুর, মারুফ সফিক, রিয়াদ মাহমুদ, মোঃ রফিকুল ইসলাম, ওমর ফারুক, আশিক,মহি উদ্দিন ফারুক, মো. শহিদুল ইসলাম, মো. রাহাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ।

প্রধান অতিথি নাজমুল হক শামীম তার বক্তব্যে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়কারী বন্যায় স্বেচ্ছাসেবকদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ফেনী সম্প্রীতির জনপদ। এখানকার স্বেচ্ছাসেবীরা সকল ধরনের মান-অভিমান, হিংসা-বিদ্বেষ ভুলে একযোগে মানবতার কাজে নিবেদিত হ’য়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার বিশ্বাস স্বেচ্ছাসেবীদের এই ঐক্য ও সম্প্রীতি ফেনীবাসীর জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক সুফল বয়ে আনবে।”

বিশেষ অতিথি শাহজালাল ভূঁঞা তার বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই মানবিক সম্প্রীতিই প্রমাণ করে তারা কতটা সুংগঠিত ও নিবেদিতভাবে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। অধিকাংশ-ই রক্ত দানকারী সংগঠন। রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমার বিশ্বাস আজকের এই সম্প্রীতি সমাবেশ মানবিক মানুষের সমাবেশ। আপনারাই বাংলাদেশের সম্পদ। স্বেচ্ছাসেবীরাই বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দিতে।”

সভাপতি তার বক্তব্যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে “স্বেচ্ছাসেবী পরিবার” প্লাটফ্রম সুসংগঠিত করার সুদৃঢ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে অর্ধশতাধিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি