1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বোলারদের নৈপুন্যে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। প্রথম দুই ওয়ানডে জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতলো আফগানরা। এই সিরিজের আগে তিন ফরম্যাটে পাঁচ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীন ছিলো আফগানিস্তান।

শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় আফগানিস্তান। এক প্রান্ত আগলে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে একাই লড়াই করেছেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।
২৮তম ওভারে দলীয় ১৩২ রানে সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন গুরবাজ। ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ৮৯ রান করেন তিনি।
শেষ দিকে আল্লাহ মোহাম্মদ গাজানফারের ২টি চার ও ৩টি ছক্কায় ১৫ বলে ঝড়ো ৩১ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় আফগানিস্তান। ৩৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয় আফগানরা। লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার ও আন্দিলে ফেলুকুওয়া ২টি করে উইকেট নেন।

১৭০ রানের জবাবে বড় ইনিংস খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটাররা। ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো তারা। তবে চতুর্থ উইকেটে আইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবসের ৮৯ বলে অবিচ্ছিন্ন ৯০ রানের উপর ভর করে ১০২ বল বাকী রেখে স্বস্তির জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৭ বলে অপরাজিত ৬৯ রান করেন মার্করাম। ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টাবস।
৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলার কারনে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন গুরবাজ। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৯৪ রান করে সিরিজ সেরাও হয়েছেন গুরবাজ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি