1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

একটি ভালো রিলেশনে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

 

আনিতা হাসানন্দানি ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় তারকা। তিনি ‘ইয়ে হ্যায় মহব্বতিন’, ‘নাগিন’ এর মতো দর্শকপ্রিয় টিভি সিরিজে অনবদ্য অভিনয় করে নজর কাড়েন। এরপর বলিউড ও দক্ষিণের কয়েকটি ছবিতে অভিনয় করেন। নিজের অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি এই তারকা অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন। আনিতা কয়েক দিন আগে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেমজীবন, সংসার জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সন্তান জন্ম দেওয়ার পর তার যৌন জীবন পরিবর্তন হওয়ার গল্পও শুনিয়েছেন ‘হিরো’খ্যাত এই নায়িকা।

আনিতা ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। চলতে চলতে সহ-অভিনেতা এজাজ খানের সঙ্গে সম্পর্কে জড়ান আনিতা। অসম এই প্রেমের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম কয়েকটি সম্পর্কের মধ্যে এটি (এজাজ খান) ছিল দীর্ঘতম। এ সম্পর্কের জন্য আমি আমার মায়ের বিরুদ্ধেও চলে গিয়েছিলাম। কারণ সে অন্য ধর্মের ছিল। সে ছিল মুসলিম, আমি হিন্দু। যদিও আমার মা আমাকে এ সম্পর্কের বিষয়ে পুরোপুরি নিষেধ করেননি। কিন্তু বিষয়টি নিয়ে সবসময়ই সতর্ক থাকতেন। শেষ পর্যন্ত সম্পর্কটি টিকেনি।’

প্রেমিক এজাজ খানের জন্য নিজেকে বদলেছিলেন আনিতা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ভালোবাসার জন্য কেউ কেউ আপনাকে পরিবর্তন করতে চাইবে। আসলে এটাকে ভালোবাসা বলে না। কিন্তু ওই সময়ে আমি এটা উপলদ্ধি করতে পারিনি। কারণ আমি প্রেমে পড়েছিলাম। আমি যার প্রেমে পড়েছিলাম তার জন্য ইচ্ছাকৃতভাবে পরিবর্তন হতে ইচ্ছুক ছিলাম।’

প্রেম জীবনের ইতি টেনে সংসার জীবনে পা দিয়েছেন আনিতা। ২০১৩ সালে রোহিত রেড্ডিকে বিয়ে করেন তিনি। সংসার জীবনে ভালো সময় পার করছেন এই দম্পতি। আনিতা মনে করেন, ব্যক্তিগত জীবনে সঙ্গীকে নিজের ইচ্ছার কথা খোলামেলা জানানো উচিত।

বিষয়টি ব্যাখ্যা করে আনিতা বলেন, ‘নিজেকে প্রকাশ করার মাঝে আমি ভুল ‍কিছু দেখি না। আপনি যদি সুখী হতে চান, তবে আপনার সঙ্গীকে আপনার ইচ্ছার কথা বলুন। সে উপলদ্ধি করবে, সেই পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। অপেক্ষায় থাকলে কেবল সময়ই নষ্ট হবে। একটি ভালো সম্পর্কে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করি, আপনি যদি তাকে ভালোবাসেন, তবে আপনি আপনার ইচ্ছার কথা তাকে জানান।’

২০১৩ সালে সাতপাকে বাঁধা পড়নে আনিতা-রোহিত। বিয়ের পর কেটে গেছে ১১ বছর। ২০২১ সালে পুত্রসন্তানের মা হন আনিতা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি