1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

ইরান ইসরাইলে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি অভিযানের পর সর্বশেষ এ ঘটনা ঘটেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’
এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে যে ইরান  ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর বলেছে যে গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায়  হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে হত্যা এবং তেহরানে বোমা হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, সকল বিমানের গতিপথ পরিবর্তন করে ইসরাইলি আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরান এবং ইসরাইলের মধ্যে হওয়ায় ইরাক ও জর্দানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।
এএফপি সংবাদদাতা জানান, ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে ইসরাইলের দিকে যাওয়ার সময় জর্দানের রাজধানী আম্মানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরাইলের মিত্ররা তাদের বাধা দিতে চেয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে পেন্টাগণ প্রধান লয়েড অস্টিনের সাথে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেন। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে। গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলে হামলার জেরে এ অঞ্চল জুড়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইতোমধ্যেই গাজা যুদ্ধে আকৃষ্ট হয়েছে। তবে তেহরান মূলত তার আঞ্চলিক শত্রুর ওপর সরাসরি আক্রমণ থেকে বিরত ছিল।
মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে সৈন্যরা ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে দক্ষিণ লেবাননে ‘সুনির্দিষ্ট স্থল অভিযান’ শুরু করেছে। তবে কর্মকর্তারা অভিযানের মাত্রা বা এর সময়সীমার বিস্তারিত বিবরণ দেননি।

এক সপ্তাহ ধরে লেবাননে ইসরাইলি বিমান হামলায়
ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী নেতা হাসান নসরুল্লাহসহ কয়েকশ’ লোক নিহত হওয়ার প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর আহ্বান সত্ত্বেও  ইসরাইল লেবাননে স্থল আক্রমণ শুরু করে।

ইরান বলেছে, নসরুল্লাহর হত্যাকা- ইসরাইলের ‘ধ্বংস’ ডেকে আনবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে যে তেহরান ইসরাইলের মোকাবেলায় কোনো সেনা মোতায়েন করবে না। পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র তার বাহিনী সম্প্রসারণ করছে।

-বাসস

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি