1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি বাইডেনের

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেবে চীন— গত কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও একই কথা বলেছে। তবে বেইজিং এ দাবি প্রত্যাখ্যান করেছে। এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। -এবিসি নিউজ এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, তিনি প্রত্যাশা করেন চীন এমন কিছু করবে না। যদি করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে বাইডেন বলেছেন, ‘আমি প্রত্যাশা করি না…আমরা এমন কিছু এখনো দেখিনি। আমি প্রত্যাশা করি না চীন রাশিয়াকে মারণাস্ত্র দেবে।’

বাইডেনের এ সাক্ষাৎকারটি নেন এবিসির সাংবাদিক ডেভিড মুর। তিনি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, যদি চীন অস্ত্র দেয় তাহলে এটি ‘সীমা লঙ্ঘন’ হবে কিনা? এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমরা ব্যবস্থা নেব।’

এরপর যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, ‘এটিও একই সীমা হবে যেটি অন্যরা অতিক্রম করেছে। আরেক কথায়, যারা এটি করেছে (রাশিয়াকে অস্ত্র সরবরাহ) তাদের ওপরই আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

সাক্ষাৎকার গ্রহণকারী ডেভিড মুর জিজ্ঞেস করেন, ‘তাহলে এর পরিণতি কী কঠিন হবে?’

জবাবে বাইডেন বলেন, ‘আমি আপনাকে জানাব এর পরিণতি কি হবে, আমরা ব্যবস্থা নেব।’

এছাড়া গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনার ব্যাপারেও বিস্তারিত কথা বলেছেন বাইডেন। তিনি জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টকে তিনি সতর্কতা দিয়েছিলেন রাশিয়াকে সহায়তা করলে ‘অর্থনৈতিক পরিণতি ভালো হবে না।’

বাইডেন দাবি করেছেন, জিনপিংকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়া হামলা করার পর কিভাবে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এক্সন পর্যন্ত ৬০০ মার্কিন প্রতিষ্ঠান মস্কো ছেড়েছিল।

‘আর আমি তাকে বলেছিলাম, রাশিয়া যে নৃশংসতা চালাচ্ছে, যদি আপনিও এ নৃশংসতায় যোগ দেন তাহলে, আপনাকেও হয়ত একই পরিণতি বরণ করতে হবে।’ বলেন বাইডেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি